শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০৫:২৭
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

থাইল্যান্ডে তানজিয়া মিথিলার সুইম উইকের ফটোশুটে, উত্তাল নেটদুনিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
থাইল্যান্ডে তানজিয়া মিথিলার সুইম উইকের ফটোশুটে, উত্তাল নেটদুনিয়া

মিস ইউনিভার্সের আসরে আলো ছড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। ঢালিউডের প্রথম সিনেমাতেই হন শাকিব খানের নায়িকা। পর্দায় রূপের দ্যুতি ছড়ানো মিথিলা সামাজিক মাধ্যমেও নিয়মিত মেলে ধরেন নিজের সৌন্দর্য। এবার লাল বিকিনিতে নিজেকে প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন মিথিলা। সেখানে থাইল্যান্ডের একটি প্রমোদতরিতে লাল পোশাকে দেখা গেছে তাঁকে। বিভিন্ন আকর্ষণীয় ভঙ্গিমায় নিজেকে মেলে ধরেছেন দুইবারের মিস ইউনিভার্স বাংলাদেশজয়ী এই মডেল ও অভিনেত্রী।

কখনও তাঁকে দেখা গেছে পানীয়ের ক্যান হাতে দাঁড়িয়ে থাকতে, কখনও নীল জলরাশির বুকে ভেসে থাকা জলযানে ক্যামেরাবন্দী হতে, আবার কখনও অন্য মডেলদের সঙ্গে নানা ভঙ্গিতে পোজ দিতে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ছবিগুলোর ক্যাপশনে মিথিলা লিখেছেন, এশিয়ান সুইম উইক। মূলত সুইম উইকের ফটোশুটের অংশ হিসেবেই এই ছবিগুলো তোলা হয়েছে, যেখানে রকস্টার চলচ্চিত্রের নায়িকার সঙ্গে অন্য মডেলদেরও দেখা গেছে। প্রকাশ পাওয়া ছবিগুলোতে ভক্ত ও অনুসারীদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, চলচ্চিত্রে মিথিলার অভিষেক ঘটেছিল বলিউডের মাধ্যমে। সেখানে হায়দার খান পরিচালিত রোহিঙ্গা নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

থাইল্যান্ডে তানজিয়া মিথিলার সুইম উইকের ফটোশুটে, উত্তাল নেটদুনিয়া

বিস্তারিত কমেন্টে