ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) উদ্যোগে ১৭ ও ১৮ আগস্ট রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রেডিসন ব্লুতে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমাণভিত্তিক দুর্ঘটনা তদন্তের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট, উপ-পরিদর্শক এবং চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিএ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালা শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
kalprakash.com/IM