বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৬:৫৮
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জনে আলোচনায় পূজা চেরি: অভিনেত্রীর নীরবতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩১
শেয়ার: mail
ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জনে আলোচনায় পূজা চেরি: অভিনেত্রীর নীরবতা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন ঘিরে আবারও শুরু হয়েছে জোর গুঞ্জন। দেশের এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিনেত্রী।

এর আগে বিভিন্ন সময়ে পূজা চেরির প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তাঁর বাগদান সম্পন্ন হওয়ার খবর প্রকাশ্যে এলে এক সাক্ষাৎকারে তিনি নিজেই ‘এনগেজড’ থাকার কথা স্বীকার করেছিলেন। তবে হবু বরের পরিচয় প্রকাশ করেননি এবং পরবর্তীতে পারিবারিকভাবে আনুষ্ঠানিক বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার দেশের এক শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত সিনেমার পোস্টার শেয়ার করে অতীত কাজের স্মৃতিচারণ করলেও বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো বার্তা দেননি অভিনেত্রী। বিয়ের খবরের সত্যতা জানতে একাধিকবার তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

‘পোড়ামন ২’ খ্যাত এ চিত্রনায়িকার নীরবতা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়লেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় বিয়ের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জনে আলোচনায় পূজা চেরি: অভিনেত্রীর নীরবতা

বিস্তারিত কমেন্টে