বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৩:২৬
শিরোনাম
● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২৮
শেয়ার: mail
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

স্বাস্থ্যগত জটিলতার কারণে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশে বিচারপতি শহীদ ওয়াহিদ জানান, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এর আগে তোশাখানা সংশ্লিষ্ট মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের শুরুর দিকে ইমরান খানের চোখের চিকিৎসা করানো হয়েছিল। সে সময় তাঁর পরিবার ও আইনজীবীরা দাবি করেছিলেন, চিকিৎসাজনিত অবহেলার কারণে তিনি ডান চোখের দৃষ্টিশক্তির সিংহভাগ হারিয়েছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেট অধিনায়ক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

বিস্তারিত কমেন্টে