সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০৭:১৩

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৭
শেয়ার: mail
মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।

সোমবার (১৭ আগস্ট) সকালে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে উপজেলার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেন মাটিরাঙ্গা সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া। একই সঙ্গে স্থানীয় বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এসব কার্যক্রমের তত্ত্বাবধান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি-জি, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাহাড়ে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “প্রত্যন্ত জনপদে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে