শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৭:০৬
শিরোনাম
● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল

তেজগাঁওয়ে ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান

এহসানুল ইসলাম, তেজগাঁও প্রতিনিধি
এহসানুল ইসলাম, তেজগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
তেজগাঁওয়ে ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান

ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপের সঠিকতা যাচাইয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সম্প্রতি বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তেজগাঁও শিল্প এলাকার ৪০ শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত মেসার্স কামাল ট্রেডিং এজেন্সির (সাউদার্ন গ্রুপ) জ্বালানি তেল পরিমাপের ডিসপেন্সিং ইউনিটগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তেল সরবরাহের পরিমাপ সঠিক পাওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিএসটিআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজু আহমেদ এবং ফিল্ড অফিসার (সিএম) বোরহান উদ্দিন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকপর্যায়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, পরিমাপ ও গুণগত মান নিশ্চিত করতে তাদের এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁওয়ে ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান

বিস্তারিত কমেন্টে