রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৭:২৪

১৫ বছরেও জোটেনি পদোন্নতি, বঞ্চনায় পুলিশের ৩০তম বিসিএস ব্যাচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
১৫ বছরেও জোটেনি পদোন্নতি, বঞ্চনায় পুলিশের ৩০তম বিসিএস ব্যাচ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাকরিজীবনের ১৫ বছর পার হতে চললেও পদোন্নতিবঞ্চিত রয়েছেন ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা। বিসিএসের অন্যান্য সমসাময়িক ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে জেলা ও বিভিন্ন দপ্তরের নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিলেও পুলিশের এই ব্যাচের কর্মকর্তারা এখনও অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদেই আটকে আছেন। এতে কর্মকর্তাদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ৩০তম বিসিএসের ১৭৯ জন কর্মকর্তা। অতীতে পুলিশে সাধারণত ৭ থেকে ৮ বছরের মধ্যে এবং প্রশাসনিক জটিলতা থাকলেও সর্বোচ্চ ৯ থেকে ১০ বছরের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি হওয়ার নজির ছিল। তবে দীর্ঘ দেড় দশক ধরে মাঠপর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখার পরও এই ব্যাচের পদোন্নতির ফাইল ঝুলে রয়েছে।

অন্যান্য ক্যাডারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তারা অনেক আগেই উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং ৩১তম ব্যাচের পদোন্নতির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া ৩৩ ও ৩৪তম বিসিএসের কর্মকর্তারাও বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে পুলিশের ২৮ ও ২৯তম ব্যাচের কর্মকর্তারা পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও ৩০তম ব্যাচ ক্রমাগত পিছিয়ে পড়ছে।

পদোন্নতির এই দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক স্থবিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাচের ভুক্তভোগী কর্মকর্তারা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দূতাবাস বা জাতিসংঘ সদর দপ্তরে প্রয়োজনীয় পদ সৃষ্টি করে হলেও জ্যেষ্ঠতা অনুযায়ী দ্রুত এসপি পদে পদোন্নতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট নীতিনির্ধারক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৫ বছরেও জোটেনি পদোন্নতি, বঞ্চনায় পুলিশের ৩০তম বিসিএস ব্যাচ

বিস্তারিত কমেন্টে