রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:১৪
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

কলকাতায় মিছিলে নেমে তোপের মুখে জয়া আহসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
কলকাতায় মিছিলে নেমে তোপের মুখে জয়া আহসান

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখলেও সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এক রাজপথের মিছিলে অংশ নেন তিনি।

মিছিলে অংশ নিয়ে জয়া আহসানকে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’ গাইতেও দেখা গেছে। পশ্চিমবঙ্গের নেত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক ও সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে।

মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বের ডাকে রাজপথের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও, অনেকে একে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নারীদের সার্বিক নিরাপত্তার মতো মানবিক ও জরুরি দাবিতে একজন শিল্পীর অবস্থান নেওয়া অত্যন্ত প্রশংসনীয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য নিরাপদ করার দাবিতেই এ মিছিলের আয়োজন করা হয় এবং এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। এ বিষয়ে এখন পর্যন্ত জয়া আহসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’, যা দর্শকদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কলকাতায় মিছিলে নেমে তোপের মুখে জয়া আহসান

বিস্তারিত কমেন্টে