সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৫:৩৩
শিরোনাম
● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

শীতের আগেই পঞ্চগড়ে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
শীতের আগেই পঞ্চগড়ে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার

শীতের মৌসুম শুরুর আগেই উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা মিলছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আগস্টের শুরু থেকেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশের কারণে অপরূপ বরফে ঢাকা এই শৃঙ্গ স্পষ্ট দৃশ্যমান হচ্ছে।

সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এবার প্রায় এক মাস আগেই এর দেখা মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা তেঁতুলিয়ায় ভিড় জমাতে শুরু করেছেন। ভোর ও বিকেলের রোদে বরফাবৃত চূড়ায় রঙের খেলা—কখনো শুভ্র সাদা, কখনো গোলাপি আবার কখনো সোনালি লালচে আভায় অপরূপ রূপে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

স্থানীয়রা জানান, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকায় আগস্টের শুরু থেকেই শৃঙ্গটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি তেঁতুলিয়া ডাকবাংলো থেকে সন্ধ্যার পর ভারতের দার্জিলিং ও শিলিগুড়ির পাহাড়ি আলোকসজ্জাও উপভোগ করছেন পর্যটকরা।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময়ের আগেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়া স্থানীয় পর্যটন ও অর্থনীতিতে দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে। ঢাকা থেকে ট্রেন বা বাসে সরাসরি পঞ্চগড় পৌঁছে স্থানীয় যানবাহনে তেঁতুলিয়া ও মহানন্দা নদীর পাড়ে গিয়ে সহজেই এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শীতের আগেই পঞ্চগড়ে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার

বিস্তারিত কমেন্টে