শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:২৯:০৭

যশোরে অবসরপ্রাপ্ত ২ হাজার ৭৯১ শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকার চেক

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৯
শেয়ার: mail
যশোরে অবসরপ্রাপ্ত ২ হাজার ৭৯১ শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকার চেক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে অবসর ও কল্যাণ সুবিধার ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকেও ভার্চুয়ালি এতে সংযুক্ত হন প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। যশোরে ৯৬৬ জন শিক্ষককে অবসর সুবিধার ৪৩ কোটি ৮৯ লাখ টাকা এবং ১ হাজার ৮২৫ জনকে কল্যাণ তহবিলের ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা আইবিএএসের (iBAS++) মাধ্যমে প্রদান করা হয়।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে চেক তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। তাদের দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করে দ্রুততম সময়ে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকদের আর্থিক স্বচ্ছতা ও মর্যাদা নিশ্চিত করতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।”

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে অবসরপ্রাপ্ত ২ হাজার ৭৯১ শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকার চেক

বিস্তারিত কমেন্টে