শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫২:১১

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহা. একরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু এবং সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

এ ছাড়া আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ. সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া এবং কৃতি শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম লগ্ন ও ঈসা আহমাদ আতিক।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় অসামান্য কৃতিত্বের জন্য উপজেলার দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে