শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৩০:১৯

১৫ আগস্ট ঘিরে মোংলায় পুলিশের টহল-তল্লাশি জোরদার

মো: হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫৫
শেয়ার: mail
১৫ আগস্ট ঘিরে মোংলায় পুলিশের টহল-তল্লাশি জোরদার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

১৫ আগস্ট ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোংলা ও রামপালে পুলিশের টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টসহ বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

মোংলা পৌর শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর বাসস্ট্যান্ড এবং দিগরাজ বাজার এলাকায় এসব বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহজনক যান থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেফাতুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোংলার চারটি এবং রামপালের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। মূলত মাদক, চোরাচালান ও অবৈধ যান প্রতিরোধের পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতেই এ অভিযান জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৫ আগস্ট ঘিরে মোংলায় পুলিশের টহল-তল্লাশি জোরদার

বিস্তারিত কমেন্টে