বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৯:০৪
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৫৭
শেয়ার: mail
ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ না দেওয়া হলে ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে দাবি না মানলে দেশজুড়ে কঠোর আন্দোলনের রূপরেখা তুলে ধরেন তিনি।

সোহেল আফ্রিদি জানান, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে দলীয় নেতাদের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ প্রতিহত করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৭ সেপ্টেম্বরের আগে এটিই আদিয়ালায় আমার শেষ আসা। এর মধ্যে ইমরান খানের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা না হলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখের বেশি সমর্থক নিয়ে আমরা ইসলামাবাদের ডি-চকের উদ্দেশে রওনা হব। আর ওই দিনটি বর্তমান শাসকগোষ্ঠীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।”

আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ইসলামাবাদ হাইকোর্টের তিনজন বিচারকের দ্ব্যর্থহীন রায় রয়েছে যাতে সপ্তাহে দুবার ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী ও নেতাদের সাক্ষাতের কথা বলা হয়েছে। কিন্তু কারা প্রশাসন ও সরকার আদালতের আদেশকেও তোয়াক্কা করছে না। আদালত কার্যকর ভূমিকা রাখতে না পারলে রাজপথে প্রতিরোধ গড়াই জনগণের একমাত্র সাংবিধানিক অধিকার।

সরকারের প্রশাসনিক কাঠামোর তীব্র সমালোচনা করে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরাই স্বীকার করছেন শাসনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে পারে না, জনগণের করের টাকায় সেই ব্যর্থ প্রধানমন্ত্রী কার্যালয় ও দপ্তরগুলো চালু রাখার কোনো যৌক্তিকতা নেই। এগুলো বন্ধ করে দেওয়াই শ্রেয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ লোক নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুঁশিয়ারি

বিস্তারিত কমেন্টে