বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫২:৪৫

বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র হস্তান্তর করেন।

এর আগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত ও ঘোষণা করেন। দলীয় প্রার্থীর স্বচ্ছতা বজায় রাখতে এবং সাংবিধানিক পদের গুরুত্ব রক্ষায় তিনি তাৎক্ষণিকভাবে দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে দলটির নতুন মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে