সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:১৯
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজিতে পুনরার অকৃতকার্য হয়ে নুপুর কর্মকার (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুপুর কর্মকার আনন্দধাম পাড়ার স্বর্ণ ব্যবসায়ী খোকা কর্মকারের মেয়ে এবং আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুপুর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করলেও তা সফল হয়নি। পরবর্তীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পুনরায় ওই বিষয়ের ওপর অংশ নিলেও ১০ আগস্ট ফল প্রকাশের পর দেখতে পায় এবারও সে অকৃতকার্য হয়েছে। টানা দ্বিতীয়বার অনুত্তীর্ণ হওয়ায় মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়ে সে।

বুধবার বিকেলে পরিবারের সদস্যরা যে যাঁর মতো ব্যস্ত কিংবা ঘুমিয়ে থাকার সুযোগে ঘরের নিচতলার ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুপুর। বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর এক বান্ধবী বাসায় দেখা করতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থীর আত্মহত্যা

বিস্তারিত কমেন্টে