সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৭:৪৭
শিরোনাম
● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টির মধ্যে ৬ বিভাগেই নেই কোনো অধ্যাপক

বাবলু দেব, কুবি প্রতিনিধি
বাবলু দেব, কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:৫৭
শেয়ার: mail
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টির মধ্যে ৬ বিভাগেই নেই কোনো অধ্যাপক

প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও তীব্র শিক্ষক ও নানাবিধ অবকাঠামোগত সংকট কাটিয়ে উঠতে পারছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বর্তমানে চরম শিক্ষক সংকটের মধ্যেই যোগ হয়েছে অধ্যাপক শূন্যতা। বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগের মধ্যে ৬টিতেই কোনো অধ্যাপক নেই।

আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃবিজ্ঞান এবং ফার্মেসী—বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই ৬টি বিভাগে দীর্ঘদিন ধরে কোনো অধ্যাপক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান ও উচ্চতর গবেষণা।

রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, অর্গানোগ্রামে কুবির শিক্ষকের পদ ৬৬০টি থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছাড় দিয়েছে মাত্র ২৭৪টি পদ। অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মোট শিক্ষক আছেন ২৮৬ জন। তাঁদের মধ্যে অধ্যাপক সংখ্যা ৬০ জন হলেও উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে ডেপুটেশনে থাকায় বাস্তবে নিয়োজিত আছেন ৫৭ জন; যা মোট শিক্ষকের মাত্র ২১ শতাংশ।

আইন ও ফার্মেসীর মতো বিভাগগুলোতে অধ্যাপক শূন্যতার পাশাপাশি তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। আইন বিভাগে মোট ৮ জন শিক্ষকের মধ্যে ৪ জন শিক্ষাছুটিতে থাকায় মাত্র ৩-৪ জন শিক্ষক দিয়ে চলছে ৭টি ব্যাচের শিক্ষা কার্যক্রম। এর ফলে সৃষ্টি হচ্ছে মারাত্মক সেশনজট। শিক্ষার্থীরা জানান, ডক্টরেট ডিগ্রিধারী ও অভিজ্ঞ জ্যেষ্ঠ শিক্ষকের অভাবে উচ্চতর গবেষণা ও থিসিসের দিকনির্দেশনা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।

ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আব্দুল আজিজ জানান, বিভাগে অধ্যাপক পদ থাকলেও আবেদন জমা না পড়া ও ইউজিসির অনুমোদনের অভাবে দীর্ঘদিন পদগুলো শূন্য রয়েছে। তবে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দ্রুত নিয়োগের আশ্বাস পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “শিক্ষার গুণগত মান ও মানসম্মত গবেষণার জন্য অধ্যাপক থাকা জরুরি। ইউজিসি থেকে কিছু বিভাগে অধ্যাপক পদের ছাড়পত্র না থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে নতুন অর্গানোগ্রামে প্রতিটি বিভাগে অধ্যাপক পদের বিষয়টি উল্লেখ করে ইউজিসির কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টির মধ্যে ৬ বিভাগেই নেই কোনো অধ্যাপক

বিস্তারিত কমেন্টে