শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:৪২

বিজয়ের স্ত্রী ডিভোর্স মামলা তোলার পর তৃষার ইঙ্গিতপূর্ণ ‘রহস্যময়’ পোস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০০
শেয়ার: mail
বিজয়ের স্ত্রী ডিভোর্স মামলা তোলার পর তৃষার ইঙ্গিতপূর্ণ ‘রহস্যময়’ পোস্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মেগাস্টার ও তামিল রাজনীতিক ‘থালপতি’ বিজয়ের ব্যক্তিগত জীবন ও বৈবাহিক টানাপোড়েন ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন কিছুতেই থামছে না। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দুটি ‘রহস্যময়’ পোস্ট সেই আগুনে যেন নতুন করে ঘি ঢালল।

দীর্ঘ দিন ধরেই দক্ষিণী চলচ্চিত্রপাড়ায় বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং পরকীয়া গুঞ্জন নিয়ে ব্যাপক চর্চা চলছিল। চাউর রয়েছে, এই সম্পর্কের জেরেই বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম পারিবারিক আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন। তবে সম্প্রতি দীর্ঘ দেনদরবার ও পারিবারিক আলোচনার পর সঙ্গীতা সেই মামলা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন।

ডিভোর্স মামলা প্রত্যাহারের ঘটনাটি যখন সংবাদ শিরোনামে, ঠিক তখনই বিজয়ের সঙ্গে নাম জড়িয়ে চর্চায় থাকা অভিনেত্রী তৃষা কৃষ্ণানের ইনস্টাগ্রাম বার্তা তোলপাড় সৃষ্টি করেছে। প্রথম পোস্টে ক্ষোভ প্রকাশ করে তৃষা লেখেন, “এই বয়সে এসেও এমন নাটক করা সত্যি লজ্জাজনক। এসবের চেয়ে বরং অর্থ উপার্জন করুন এবং শান্তিতে থাকুন।”

কাউকে নির্দিষ্ট করে না বললেও ভক্ত ও নেটিজেনদের বড় একটি অংশের ধারণা—সঙ্গীতার মামলা দায়ের ও নাটকীয়ভাবে প্রত্যাহারের মোড়কেই মূলত নিশানা করেছেন তৃষা।

তবে এর কিছুক্ষণ পরই দ্বিতীয় পোস্টে সম্পূর্ণ বিপরীত ও স্বস্তির সুর ছড়িয়ে দিয়ে তৃষা শেয়ার করেন, “একসময় যে সুন্দর জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, অবশেষে সেই জীবনেই বুঁদ হয়ে থাকার চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে!”

ডিভোর্স মামলা প্রত্যাহারের মাত্র চার দিনের মাথায় তৃষার এমন ইঙ্গিতপূর্ণ ও বৈপরীত্যমূলক বার্তা বিজয়ের সাংসারিক জটিলতা ও পরকীয়া চর্চাকে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।

(সূত্র: আনন্দবাজার পত্রিকা)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিজয়ের স্ত্রী ডিভোর্স মামলা তোলার পর তৃষার ইঙ্গিতপূর্ণ ‘রহস্যময়’ পোস্ট

বিস্তারিত কমেন্টে