শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:৫৫

কসবায় বাহরাইন প্রবাসীর বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:১৫
শেয়ার: mail
কসবায় বাহরাইন প্রবাসীর বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বাহরাইন প্রবাসীর বসতবাড়িতে ভয়াবহ ডাকাতির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বসতঘরের প্রায় ১০ থেকে ১২টি তালা ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর উত্তর-পূর্বপাড়ায় বাইতুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে অবস্থিত বাহরাইন প্রবাসী মো. সাদেকের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত কৌশলে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষের স্টিল ও কাঠের দরজার তালা একে একে ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। আলমারি ও ড্রয়ার ভেঙে তারা মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকাসহ গৃহস্থালি মালামাল লুট করে পালিয়ে যায়।

সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

তবে ঠিক কী পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত ডাকাত দলকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় বাহরাইন প্রবাসীর বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি

বিস্তারিত কমেন্টে