বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:২৮

মাটিরাঙায় নবনির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করলেন জোন অধিনায়ক

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
মাটিরাঙায় নবনির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করলেন জোন অধিনায়ক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভাধীন বাইল্যাছড়ি এলাকায় পথচারী ও দূরপাল্লার যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নবনির্মিত আধুনিক যাত্রী ছাউনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই যাত্রী ছাউনিটি নির্মাণ করে দিয়েছেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নির্মিত এই যাত্রী ছাউনিটি উদ্বোধন করেন মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনি ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যাত্রী ছাউনিটি নির্মাণের ফলে বাইল্যাছড়ি ও আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রান্তিক শ্রমজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের রোদে পোড়া ও বৃষ্টিতে ভেজার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি মাটিরাঙা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খাঁন, পিএসসি বলেন, “সাধারণ মানুষের মৌলিক সুবিধার্থে এমন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পার্বত্য অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জনসেবামূলক কাজে সমাজের বিত্তবান ও রাজনৈতিক কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত।”

পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল তাঁর বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে বাইল্যাছড়ি এলাকার সাধারণ মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতেন। জনগণের এই ভোগান্তি নিরসনে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যৎ পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এ ধরনের অবকাঠামোগত ও জনহিতকর কাজ অব্যাহত থাকবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙায় নবনির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করলেন জোন অধিনায়ক

বিস্তারিত কমেন্টে