শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৮:০৯
শিরোনাম
● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের ● কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৮ জনই জবি শিক্ষার্থীর স্বজন ● প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালীদের বালু উৎসব, নীরব দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল

সুটকেসে ‘লাশ’ ভেবে দেশজুড়ে আলোড়ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১০
শেয়ার: mail
সুটকেসে ‘লাশ’ ভেবে দেশজুড়ে আলোড়ন

সুটকেসের ভেতরে খণ্ড-বিখণ্ড লাশ পাওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্য ও হত্যা মামলার তদন্ত শুরুর পর জানা গেল, উদ্ধার হওয়া বস্তুটি কোনো মানুষের মরদেহ ছিল না; বরং তা ছিল অবিকল মানুষের অবয়বে তৈরি একটি ‘সেক্স ডল’। অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন এলাকার একটি মহাসড়কের পাশে ঘটেছে অদ্ভুত ও আলোচিত এই ঘটনা।

সংবাদমাধ্যম এএফপি ও এবিসি নিউজের সূত্রে জানা যায়, গত সপ্তাহে মহাসড়ক ধরে যাওয়ার সময় একটি পরিত্যক্ত সুটকেস দেখে পুলিশে খবর দেন দুই পথচারী। পরবর্তীতে বিষয়টিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে নিউ সাউথ ওয়েলসের গোয়েন্দা ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি বিশেষ টিম তাৎক্ষণিক উচ্চপর্যায়ের তদন্তে নামে।

তবে নিবিড় ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার পুলিশ নিশ্চিত করে যে, সুটকেসে মানুষের কোনো খণ্ডিতাংশ পাওয়া যায়নি।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপার লিন্ডা ব্র্যাডবেরি সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত পুতুলটির পরনে মানুষের পোশাক, মাথায় চুল ও নাকে ছিদ্র করার নিখুঁত নকশা ছিল। শুধু তা-ই নয়, পুতুলটির গায়ে এমন কিছু দাগ ও ক্ষতচিহ্ন ছিল, যা হুবহু আঘাতের কালশিটে বা ছিলে যাওয়ার মতো মনে হচ্ছিল। মানুষের মরদেহের সঙ্গে এর এত অদ্ভুত মিল ছিল যে প্রাথমিকভাবে যে কারও ভুল হওয়া স্বাভাবিক।

ঘটনাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর সিডনি পুলিশ এই চাঞ্চল্যকর মামলার সমাপ্তি টেনেছে। সেই সঙ্গে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য সেই দুই সতর্ক পথচারীকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুটকেসে ‘লাশ’ ভেবে দেশজুড়ে আলোড়ন

বিস্তারিত কমেন্টে