রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৩:৪০
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৫
শেয়ার: mail
উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে উন্নত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগের নীতিগত উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী সার্জন বা মেডিকেল অফিসার পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো প্রস্তাবনা অনুযায়ী, নতুন সৃষ্ট এসব পদে নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা বাবদ সরকারের প্রতি বছর প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় হবে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবা সহজীকরণ, দুই বেলা বহির্বিভাগ চালুকরণ, ল্যাবরেটরি ও জরুরি সেবা সম্প্রসারণের পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতেই এই সমন্বিত উদ্যোগ।

দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে এসব নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। যার মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তর্ভুক্ত রয়েছে।

ইতোমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের এই পদ সৃজনের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের জন্য প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

চলতি অর্থবছরে শুধু স্বাস্থ্য খাতেই মোট ১৫ হাজার ৮২০ জন নতুন জনবল নিয়োগের বৃহৎ পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেত মিললেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে অতি দ্রুতই এ নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

উপজেলা পর্যায়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার

বিস্তারিত কমেন্টে