শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৮:২০

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৪৪
শেয়ার: mail
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে পরিদর্শনের কাজ শুরু করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন জরুরি ওয়ার্ড, ইনডোর-আউটডোর ইউনিট এবং ডায়াগনস্টিক বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক গুণগত মান ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

এছাড়াও হাসপাতাল প্রাঙ্গণে প্রস্তাবিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের অবকাঠামোগত নকশা ও ব্যয়সংক্রান্ত বাজেট নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উচ্চপদস্থ কর্মকর্তা।

পরিদর্শন ও মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মারুফ হাসান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত, ডা. আহসান কবির বাপ্পী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে আরও যত্নশীল হতে এবং সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে রোগীদের সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward