সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১০:০০
শিরোনাম
● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলায় শিশু মৃত্যুর মামলা

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলায় শিশু মৃত্যুর মামলা

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে চিকিৎসায় মারাত্মক অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী শিশুর বাবা, কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা জুয়েল রানা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীনা আক্তার প্রসবজনিত তীব্র ব্যথা নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালে ভর্তির সময় মা ও গর্ভের সন্তান উভয়ই সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরবর্তীতে ১০ জুলাই সম্পাদিত আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভের সন্তান সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে সার্টিফাই করা হয়েছিল।

বাদীর অভিযোগ, ১১ জুলাই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাসুদুর রহমান তালুকদার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে হঠাৎ গর্ভের সন্তান মারা গেছে বলে জানান। এ সময় তিনি প্রসূতির সঙ্গে অত্যন্ত কটু ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁর চালু থাকা জরুরি অক্সিজেন সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। স্বজনদের দাবি, দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ার ফলেই মূলত গর্ভের শিশুর মৃত্যু ঘটেছে।

এ বিষয়ে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের বিষয়টি তিনি প্রাতিষ্ঠানিকভাবে এখনও অবগত নন। তবে বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে অধিকতর ও নিরপেক্ষ তদন্তের জন্য রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলায় শিশু মৃত্যুর মামলা

বিস্তারিত কমেন্টে