মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৭:৫৮
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী আকুন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে আকুন্দবাড়িয়া কোহিনুরের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আকুন্দবাড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনায় দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে এসআই প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় আকুন্দবাড়িয়া কোহিনুরের মোড় এলাকা থেকে মনিরুল ইসলাম মনাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

বিস্তারিত কমেন্টে