সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:১৮
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:৪৪
শেয়ার: mail
এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশের সুযোগ

আগস্ট মাসের শেষ দিকে সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে চূড়ান্তভাবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

যদি ২৬ আগস্টই সরকারি ছুটি কার্যকর থাকে, তাহলে পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ মিলবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। এছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।

তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এ খাতের কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব দায়িত্ব ও কর্মসূচি অনুযায়ী তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশের সুযোগ

বিস্তারিত কমেন্টে