বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৩৫:০৫
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

সবুজবাগে কালভার্টের নিচ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
সবুজবাগে কালভার্টের নিচ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচের ময়লার স্তূপ থেকে শরীরের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের কালভার্টের নিচে ফেলা একটি শপিং ব্যাগ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। তবে তাঁর মূল দেহাংশ বা শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। শরীরটির বাকি অংশ খুঁজে বের করতে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, নিহত তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির ফরেনসিক ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তে আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে নির্মমভাবে হত্যার পর ঘটনা আড়াল ও লাশ গুম করার উদ্দেশ্যে খণ্ডিত হাত-মাথা শপিং ব্যাগে পুরে কালভার্টের নিচে ফেলে রেখে যায় ঘাতকরা।

উদ্ধারকৃত খণ্ডাংশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সবুজবাগে কালভার্টের নিচ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার

বিস্তারিত কমেন্টে