মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫১:১১
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মনিরামপুরে বৃষ্টি উপেক্ষা করে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:১৩
শেয়ার: mail
মনিরামপুরে বৃষ্টি উপেক্ষা করে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরের মনিরামপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মনিরামপুর উপজেলা জামায়াতের উদ্যোগে এ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিরামপুর বাজারের গরুহাটখোলা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মনিরামপুর পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল হক জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “জুলাই ছিল দেশের আপামর ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের প্রতীক। দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে যে রক্তস্নাত বিজয় অর্জিত হয়েছে, তা নিয়ে কাউকে কোনো প্রকার ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের নতুন প্রজন্ম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ দেখেনি। কিন্তু ২০২৪ সালে ছাত্র-জনতা খালি হাতে বুক চিতিয়ে বীরত্বের সাথে এক অসম লড়াই চালিয়ে দীর্ঘদিনের স্বৈরশাসককে দেশত্যাগে বাধ্য করেছে। এ অর্জনকে সমুন্নত রাখতে সরকারের উচিত কালক্ষেপণ না করে দ্রুত গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা।”

সমাবেশে আরও বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা লিয়াকত আলী। এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনিরামপুর উপজেলা সভাপতি হাদিউজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

সমাবেশ শেষে উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে বৃষ্টি উপেক্ষা করে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ ও সমাবেশ

বিস্তারিত কমেন্টে