শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৮:৩৫
শিরোনাম
● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট? ● বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন নিয়ে মাউশির বিজ্ঞপ্তি ● মুখ খোলা রেখে ঘুমান? জেনে নিন কী হয় ● ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন শেষ ২৫ অক্টোবর ● ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ ইমরান খানকে ● নিজের সুখের রহস্য জানালেন পরীমনি ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম ● সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি ● অপু বিশ্বাসের পাশে কে এই যুবক, তাকে নিয়ে হঠাৎ কেন পোস্ট?

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা

পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর আনুমানিক তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের এ সময়সূচি ও নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।

তফসিল ঘোষণাকালে অন্য দুই নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম মধু, ইকবাল কবীর রঞ্জু ও দেওয়ান জামিউল ইসলাম কাবলী উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৫ আগস্ট থেকে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। বিতরণকৃত মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ ও ১৬ আগস্ট। জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ ও ১৯ আগস্ট। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট এবং আপিল নিষ্পত্তি করা হবে ২১ আগস্ট।

পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২২ আগস্ট। সকল প্রক্রিয়া শেষে আগামী ২৯ আগস্ট সকাল থেকে চাটমোহর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মোট ১১টি পদের জন্য প্রার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

তফসিল ঘোষণার সময় চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, এস এম মাসুদ রানা, শামীম হাসান মিলন, মো. নুরুল ইসলাম, ইত্তেখার আহমেদ টুটুল, এম এ জিন্নাহ, জাকির সেলিম, হাবিবুর রহমান শিমুল বিশ্বাস, সালাহ উদ্দিন খান সোহেল, বকুল রহমান ও বিপ্লব আচার্যসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা

বিস্তারিত কমেন্টে