মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪১:১৫
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৫১
শেয়ার: mail
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

মামলার আসামি রিপন মিয়া (৩০) নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিপন ভিডিও’ নামে পরিচিত। ভুক্তভোগী (১৩) স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে মেয়েটির বাড়ির পেছনে আপত্তিজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে দাবি এলাকাবাসীর। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধ ও এলাকা ছাড়তে তাকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল।

পরবর্তীতে সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে ওই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করে এবং ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার সহযোগিতা প্রদান করে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে রিপন মিয়ার স্ত্রী চম্পা আক্তার দাবি করেন, “আমার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন। ষড়যন্ত্রমূলকভাবে ঘটনাটি তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।” অন্যদিকে ভুক্তভোগীর মা জানান, মেয়ের মুখে বিস্তারিত শুনে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভুক্তভোগীর বাবার আবেদনের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযুক্ত রিপন মিয়াকে গ্রেপফাতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা

বিস্তারিত কমেন্টে