মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪২:৩৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত সরকারি তোলারাম কলেজে ক্যাম্পাসের আধিপত্য ও অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চরম ধাওয়া-পাল্টা ধাওয়া এবং রড-লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অনুষ্ঠান চলাকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে দুই দলের নেতাদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপসহ সহিংস সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, “কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০

বিস্তারিত কমেন্টে