বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | দুপুর ৩:০২:৩৩

তেজগাঁও কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
তেজগাঁও কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা তেজগাঁও কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজন করা হয়।

সোমবার (৪ আগস্ট) তেজগাঁও কলেজ মিলনায়তনে এই স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নূর নবী আল মাহমুদ এবং ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। এ সময় গভর্নিং বডির সদস্য সিলভিয়া খায়েরসহ তেজগাঁও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক বা সামাজিক আন্দোলন নয়, এটি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সূচনা। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও আদর্শকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনজাত অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward