মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১০:০১:৫৩

সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে নামছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে নামছে আর্জেন্টিনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ও আন্তর্জাতিক সূচির বিরতি কাটিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে একাধিক প্রীতি ম্যাচে অংশ নেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও চীনে।

আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালোর বরাতে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তো’ জানায়, আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠে এবং বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চীনে।

বিশ্বচ্যাম্পিয়নদের আন্তর্জাতিক বিরতির এই ব্যস্ততা অব্যাহত থাকবে বছরের শেষভাগ পর্যন্ত। আগামী নভেম্বর মাসের আন্তর্জাতিক উইন্ডোতেও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আলবিসেলেস্তেদের। তবে নভেম্বরের ম্যাচগুলোতে মেসিদের প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, এশিয়া ও বিশ্বজুড়ে আর্জেন্টিনা ফুটবলের বিপুল জনপ্রিয়তার বাণিজ্যিক সম্ভাবনা এবং বিশ্বব্যাপী ভক্তদের চাহিদার কথা বিবেচনা করেই এই ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিপক্ষ দলগুলোর নাম ও ম্যাচের চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward