সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩০:২৬
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

ছোট আলমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মাস্টার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
ছোট আলমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মাস্টার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬১ নম্বর ছোট আলমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান মাস্টার।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে ২১ জন অভিভাবক ও দাতা সদস্যের উপস্থিতিতে অধিবেশন সভা এবং শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রাক-প্রার্থীদের হারিয়ে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান মাস্টার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মাহাবুবুর রহমান পান ৭ ভোট এবং অধ্যাপক ফরিদ উদ্দিন পান ৩ ভোট। নির্বাচন পরিচালনা শেষে উপস্থিতদের সর্বসম্মতিক্রমে নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মাহাবুবুর রহমানকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার হিসেবে তদারকি করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান মাস্টার দেবিদ্বার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জয়ের পর প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মাস্টার জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। এ বিষয়ে তিনি শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ছোট আলমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মাস্টার

বিস্তারিত কমেন্টে