মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৮:২৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

নালিতাবাড়ীতে বাসায় হামলা চালিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
নালিতাবাড়ীতে বাসায় হামলা চালিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অন্তর নামের এক মাদকাসক্ত যুবককে ধরে মারধর করার জেরে দলবল নিয়ে পাল্টা বাসায় হামলা চালিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই সহোদরকে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের চকপাড়া কবরস্থান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন—ওই এলাকার শফিউদ্দিন শেখের ছেলে সুমন (৪৩) ও সোহেল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকপাড়া এলাকার আজিজুলের ছেলে অন্তরসহ বেশ কয়েকজন যুবক প্রতিনিয়ত ড্যান্ডি গাম ও ইয়াবাসহ নানা মাদক সেবন এবং বেচাকেনায় লিপ্ত ছিল। এর ফলে এলাকার উঠতি বয়সী তরুণেরা বিপথগামী হয়ে পড়ছিল। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের পক্ষে সুমন ও সোহেল নামের ওই দুই ভাই অন্তরকে ধরে চড়থাপ্পড় দেন এবং এলাকাবাসী তাকে ধাওয়া করে।

এ ঘটনার জেরে রাত আটটার দিকে অন্তর তার অন্য দুই ভাইসহ ৭-৮ জনকে সঙ্গে নিয়ে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমনের বাসায় হামলা চালায়। এ সময় সুমন ও সোহেল বাইরে বেরিয়ে এলে তাঁদের ওপর এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাঁদের চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহতদের মা রওশন আরা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে স্থানীয়রা জানান, হামলাকারীরা নিয়মিত মাদক সেবনের পাশাপাশি এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। এর আগেও একাধিকবার এদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে বাসায় হামলা চালিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

বিস্তারিত কমেন্টে