সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৬:২৫
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

জুলাই সনদ বাস্তবায়নসহ চার দাবিতে মিঠাপুকুরে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
জুলাই সনদ বাস্তবায়নসহ চার দাবিতে মিঠাপুকুরে জামায়াতের গণমিছিল

জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিতকরণ, মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার, গণভোটের রায় বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ কার্যকরের লক্ষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের চার দফা দাবিতে রংপুরের মিঠাপুকুরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে গড়ের মাথা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-২৩ (মিঠাপুকুর-৫) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “জুলাইয়ের নারকীয় হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অবিলম্বে কার্যকর করতে হবে।”

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান শিমুল আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কথায় কথায় জামায়াতকে ‘গুপ্ত’ আখ্যায়িত করতেন। কিন্তু সেই তথাকথিত গুপ্তদের সাথেই ২২ বছর সংসার করার পর আপনারা এখন দেশত্যাগী পলাতক! তাই জামায়াতকে নিয়ে ভেবেচিন্তে কথা বলবেন।”

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত চালুর জোর আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই সনদ বাস্তবায়নসহ চার দাবিতে মিঠাপুকুরে জামায়াতের গণমিছিল

বিস্তারিত কমেন্টে