বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩১:৩৩
শিরোনাম
গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

লেখাপড়ার বিকল্প নাই, না পড়লে বড় হওয়া যাবে না: নাটোরে হুইপ দুলু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৪৩
শেয়ার: mail
লেখাপড়ার বিকল্প নাই, না পড়লে বড় হওয়া যাবে না: নাটোরে হুইপ দুলু

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

“লেখাপড়ার কোনো বিকল্প নেই, না পড়লে জীবনে বড় হওয়া যাবে না।”—শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর শহরের সরকারি নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছিল বিএনপি। না পড়ে অটোপাশ কিংবা নকল করে জিপিএ-৫ পাওয়ার সুযোগ বাংলাদেশে আর হবে না। যতই আন্দোলন-হরতাল বা অবরোধ করা হোক না কেন, পড়াশোনা ছাড়া পার পাওয়ার কোনো উপায় নেই।

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে হুইপ দুলু বলেন, নিয়ম মেনে পড়াশোনা না করলে কোনো লাভ হবে না। পড়ালেখা না করলে ভালো চাকরি কিংবা জীবনে সফলতা অর্জন করা অসম্ভব।

নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম ও শহিদুল্লাহ সোহেলসহ অন্যান্য রাজনৈতিক এবং একাডেমিক ব্যক্তিবর্গ।

এর আগে হুইপ দুলু নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ি থেকে সুখদেব স্টোর পর্যন্ত সড়ক সংস্কারকাজের শুভ উদ্বোধন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

লেখাপড়ার বিকল্প নাই, না পড়লে বড় হওয়া যাবে না: নাটোরে হুইপ দুলু

বিস্তারিত কমেন্টে