বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫১:৩৩
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৪০
শেয়ার: mail
গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রুট ব্যবস্থাপনা জোরদারে আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

আগামীকাল থেকে নতুন যানবাহনের নিবন্ধন এবং পুরাতন যানবাহনের ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং ডিভাইস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

যাত্রী তোলার প্রতিযোগিতায় দূরপাল্লা ও দূরপাল্লার বাসের বেপরোয়া রেষারেষি, যেখানে-সেখানে পার্কিং এবং ট্রাফিক আইন অমান্যের বিশৃঙ্খলা দূর করতে বিআরটিএ এ পদক্ষেপে জোর দিচ্ছে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন নিবন্ধন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে যাচাই করবে। এটি ছাড়া কোনো যানবাহনের ফিটনেস বা নিবন্ধন দেওয়া হবে না।

তবে পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে চুক্তি হলেও নির্ধারিত সময়ের মধ্যে সব গাড়িতে এটি একযোগে কার্যকর করা কিছুটা কঠিন, তাই মালিকদের আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন।

অন্যদিকে সড়ক পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর ভরসা না করে নিয়মিত মনিটরিং, মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ গাড়ি অপসারণ, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, সুশাসনের সঙ্গে সমন্বিতভাবে জিপিএস প্রযুক্তির সঠিক প্রয়োগ ঘটাতে পারলেই এর বাস্তব সুফল মিলবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক

বিস্তারিত কমেন্টে