বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৫:১৮:৩৮

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ, অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা ক্বারী বাহার উদ্দিন মাহবুবীর

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ, অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা ক্বারী বাহার উদ্দিন মাহবুবীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী বাহার উদ্দিন মাহবুবী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা এবং নাম-পরিচয় ব্যবহার করে কুৎসা রটানোর অভিযোগ তুলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ স্ট্যাটাসে তিনি দাবি করেন, গত কয়েকদিন ধরে সাইবার অপরাধীরা তাঁর ফেসবুক আইডিটি হ্যাক করার একাধিক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পরবর্তীতে তাঁর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া প্রোফাইল কিংবা ভিন্ন উপায়ে অনলাইনে অপপ্রচার চালানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

ফেসবুক স্ট্যাটাসে ক্বারী বাহার উদ্দিন মাহবুবী লেখেন:

“আমার আইডি কয়েকদিন ধরে হ্যাক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে, এখন আমার ছবি এবং নাম ব্যবহার করে কে বা কারা অনলাইনে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশি দূর যেতে পারবে না, ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ।”

তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের যেকোনো ধরনের ভুয়া আইডি, বিভ্রান্তিকর বার্তা কিংবা অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে এই অপকর্ম ও সম্মানহানিকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward