মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৭:২২
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:০৫
শেয়ার: mail
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর চলে যাওয়া মেনে নিতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তুলা রাম (৩৯) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আত্মহত্যা করেছেন।

রোববার ২৬ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রাম ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামের এক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তুলা রাম। পরবর্তীতে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী তাকে বিচ্ছেদ দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি গভীর হতাশায় ভোগেন। একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে গ্যাস ট্যাবলেট খান বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্টে বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউপি সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

বিস্তারিত কমেন্টে