ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ভারতীয় গরু জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর মাদলা বিওপি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দ করা গরুগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
kalprakash.com/IM