সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৩:৪৭

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক অনিয়ম, টেন্ডার ছাড়াই উন্নয়নকাজ বাস্তবায়ন, দোকানঘরের ভাড়া ও জামানতের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যের চেষ্টা এবং বিদ্যালয়ের জমি বিক্রির উদ্যোগসহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থ যথাযথভাবে ব্যয় না করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নির্মাণ ও সংস্কারকাজে স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সুনামও ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন বাইরে থেকে এসেছি। পরে কথা বলব। এরপর তিনি ফোন কেটে দেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward