বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩৪:১৫
শিরোনাম
পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

এমপির নির্দেশে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
এমপির নির্দেশে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী করে দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় সড়কটির মেরামত কাজ শুরু করেন তিনি।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামীসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়। কোথাও কোথাও সড়কের অংশ ধসে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

তারা আরও জানান, উপজেলা বিএনপির পক্ষ থেকে সড়কটি মেরামত করায় সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের রাজনীতির মূলনীতি ও লক্ষ্য।”

তিনি আরও বলেন, “খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের বিকে উচ্চবিদ্যালয়ের সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামত করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের দুর্ভোগ কমে। যেকোনো দুর্যোগে জনস্বার্থে এ ধরনের মানবিক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

এমপির নির্দেশে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করলেন বিএনপি নেতা

বিস্তারিত কমেন্টে