বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৫:২৫
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

হাসপাতালের স্টাফ নার্সের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৪৫
শেয়ার: mail
হাসপাতালের স্টাফ নার্সের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি গ্রামীণ হাসপাতালের স্টাফ নার্স রিক্তা হাসিনা খানম (৩৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকার হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, রিক্তা হাসিনা খানম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজন হলে ঘুমের ওষুধ গ্রহণ করতেন। বুধবার রাতে তিনি কর্মস্থলে নাইট ডিউটির জন্য হাসপাতালে যান।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে এসে বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, তার হাতে ঘুমের ইনজেকশনের একটি সিরিঞ্জ লাগানো ছিল।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের ফলাফল ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হাসপাতালের স্টাফ নার্সের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

বিস্তারিত কমেন্টে