মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:১৬:০৬

জুলাই শহীদদের স্মরণে পাবিপ্রবিতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:১৫
শেয়ার: mail
জুলাই শহীদদের স্মরণে পাবিপ্রবিতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) বাদ জোহর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ছাত্রদলের সভাপতি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। পাশাপাশি শহীদ পরিবারের সার্বিক কল্যাণ কামনা করি।

সাধারণ সম্পাদক বলেন, জুলাই আন্দোলন কোনো একক ঘটনা ছিল না। সবার অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে সারা দেশের নেতাকর্মীরা নিজেদের স্বার্থ ত্যাগ করে অংশ নিয়েছিলেন। যারা এ আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward