মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৯:১৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআন শরীফে আগুন, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআন শরীফে আগুন, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এবং পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়াগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুয়েল রানা (৪০) নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, জুয়েল রানা স্ত্রীসহ ঈশ্বরদীর সাড়াগোপালপুরের শেফালী পট্রি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন্য মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও টাকার জন্য স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে মারধর করেন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে শাস্তির দাবিতে স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত। মাদক সেবনের জন্য তিনি স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা না দিয়ে কোরআন শরীফের ভেতরে তা লুকিয়ে রাখেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি স্ত্রীকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে কোরআন শরীফের ভেতর থেকে টাকা খুঁজে পান তিনি। পরে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে আবারও মারধর করেন এবং কোরআন শরীফের পাতা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআন শরীফে আগুন, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বিস্তারিত কমেন্টে