বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ১১:২৬:০৫

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের উত্তর মকির চর এলাকার হাফেজ মোড়ের উত্তর পাশে জিনজিরাম নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের নৌ পুলিশকে বিষয়টি জানায়। পরে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। এরপর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য নৌ পুলিশ মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward