মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৩:২৪:৩৩

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে না বলতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়রা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিয়েছেন। একটি দল শিরোপা জিতলেও দর্শকদের জন্য পুরো আয়োজন ছিল আনন্দময়।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল ম্যাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেন মন্ত্রী। তাদের উৎসাহিত করতে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেওয়া দুই দলকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward