শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২০:৪৯

ফসলি জমিতে মাটি কাটায় বাধা, কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগের দুই নেতার বিরুদ্ধে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:৫৫
শেয়ার: mail
ফসলি জমিতে মাটি কাটায় বাধা, কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগের দুই নেতার বিরুদ্ধে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নে ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি মিঠু মালিথাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দোগাছি ইউনিয়নের চর ভাঁড়ারা বক্সপাড়া এলাকায় মিঠু মালিথার ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হামিদ বিশ্বাস দোগাছি এলাকার মৃত বয়েন উদ্দিন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দোগাছি পশ্চিমপাড়া গ্রামের আনছের মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা আনোয়ার মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা মিঠু মালিথা, মৃত অনা মোল্লার ছেলে বয়েন মোল্লা এবং জয়েন মোল্লাকে।

অভিযোগের এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আব্দুল হামিদ বিশ্বাস ও তাঁর পরিবারের প্রায় ৫ থেকে ৬ বিঘা ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে মিঠু মালিথার ইটভাটায় নেওয়া হচ্ছিল। এছাড়া কাটা মাটির স্তুপও তাঁদের জমির ওপর ফেলে রাখা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা আমলে নেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ বিশ্বাস মাটি কাটা এবং জমিতে মাটির স্তুপ রাখা বন্ধ করতে গেলে আনোয়ার মাস্টার, মিঠু মালিথা, বয়েন মোল্লা, জয়েন মোল্লাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ বিশ্বাস বলেন, আমার জমির ওপর মাটির স্তুপ করা হচ্ছিল। এতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দেওয়া হয়েছে। এর আগে জোরপূর্বক আমার জমি কিনতে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। তাদের কাছে জমি বিক্রি না করায় আগে থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ফসলি জমিতে মাটি কাটায় বাধা, কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগের দুই নেতার বিরুদ্ধে

বিস্তারিত কমেন্টে