শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪৩:১০
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তিস্তা পাড়ের নতুন সূর্য: স্বপ্ন জয়ের পথে ডিমলার স্বাধীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
তিস্তা পাড়ের নতুন সূর্য: স্বপ্ন জয়ের পথে ডিমলার স্বাধীন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীসংলগ্ন ঝুনাগাছ চাপানি ইউনিয়নের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মো. আব্দুল্লাহ আল মাসুদ ওরফে স্বাধীন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে এলাকায় গর্বের কারণ হয়েছেন। কোয়ালিটি স্কুলের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর সাফল্যে আনন্দের জোয়ার বইছে পরিবার ও স্থানীয়দের মাঝে।

তিস্তা নদীর ভাঙন ও নানা প্রতিকূলতায় ঘেরা এই জনপদ থেকে উঠে এসে স্বাধীনের এমন অর্জনকে স্থানীয়রা অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।

স্বাধীনের বাবা মতিজার রহমান পেশায় একজন ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি ছেলেকে উচ্চশিক্ষিত করে একজন চিকিৎসক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছে স্বাধীন।

নিজের অনুভূতি প্রকাশ করে মতিজার রহমান বলেন, আমার একটাই স্বপ্ন, ছেলেকে ডাক্তার বানাব। ব্যবসার এত কষ্ট আর গায়ে লাগে না, যখন দেখি ছেলে পড়াশোনায় ভালো ফল করছে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় আমার আশা ও আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, সে আমাদের স্বপ্ন পূরণ করবে।

স্বাধীনের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার মা আমেনা বেগম। মায়ের স্নেহ, সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং বাবার কঠোর পরিশ্রমই তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তিস্তা পাড়ের নতুন সূর্য: স্বপ্ন জয়ের পথে ডিমলার স্বাধীন

বিস্তারিত কমেন্টে