বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৫:৫১
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

জামায়াতের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:১৩
শেয়ার: mail
জামায়াতের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

সম্প্রতি টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখা।

সোমবার (১৩ জুলাই ২০২৬) রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে মুসলিমপাড়া, নতুনপাড়া ও শিমুলতলী এলাকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ মাইনুদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য জামশেদুল আজম এবং ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা। এ ছাড়া জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত নিশ্চিত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জামায়াতের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

বিস্তারিত কমেন্টে